শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

ভিক্টোরিয়া হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোধন অনুষ্ঠিত

ভিক্টোরিয়া হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোধন পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার ( ১১ ফেব্রুয়ারী২০২৪) সকালে ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোধন অনুষ্ঠানে জাতীয় ও ক্রীড়া অলিম্পিকের পতাকা ও বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। পরে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়  ভিক্টারিয়া হাই স্কুলে প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি ছাত্র-ছাত্রী অভিভাবকের উদ্দেশ্যে বলেন, পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি বলে মন্তব্য করে পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক।ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

অনুষ্ঠানে সভাপতি প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম তিনি বলেন, প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি।

শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।এসব কর্মকাণ্ড উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি আমাদের শরীর ও মনকে সতেজ রাখে। সেইসাথে শিক্ষার্থীদের অবশ্যই বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সঠিক ইতিহাস জানতে হবে এবং শৃঙ্খলার সাথে জীবন পরিচালিত করতে হবে। মোবাইল ফোনে সকল প্রকার গেমস থেকে দূরে থাকতে হবে। পড়ালেখার প্রতি  মনোযোগ দিতে হবে। 

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ( অতিঃ দাঃ)  মো. আফছার আলী, সিরাজগঞ্জ পৌরসভার ১ প্যানেল মেয়র মো.  নুরুল হক, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হালিম, ম্যানেজিং কমিটির সদস্য মো.খালেকুজ্জামান খান,

প্রমুখ। এছাড়াও আরো অত্র বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ  উপস্থিত ছিলেন।

আরও খবর