শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজশাহীতে ল্যাপটপ-মোবাইলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার।

রাজশাহী মহানগরীর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।


এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ, দু’টি মোবাইল ফোন, একটি ভ্যানেটি ব্যাগ, নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু উদ্ধার হয়।


গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ বিপ্লব হোসেন (২২) ও মো. সোহান (২০)। বিপ্লব রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউকলোনীর মোহাম্মদ আলম হোসেনের ছেলে ও সোহান বোয়ালিয়া থানার হেতেমা খাঁ এলাকার লাল মিয়ার ছেলে।


বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, রাজশাহী বাগমার থানার হায়াতপুরের হাবিবুর রহমান ও তার বান্ধবী ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে গত ৪ জানুয়ারি ভোর সাড়ে ৫ টায় ট্রেনে রাজশাহী রেল স্টেশনে নামেন।


এরপর তারা রিক্সাযোগে ছোট বনগ্রামের উদ্দেশ্যে রওনা হন। রিক্সা শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে চার ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে এবং ছুরির ভয় দেখিয়ে দু’টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়।


এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে।


এরপর আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বিপ্লবকে আসাম কলোনি রবের মোড় থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে সোহানকে নিউমার্কেট থেকে গ্রেফতার করে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag
আরও খবর