শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের আলোচনায় আছে-৪ প্রার্থী

হাজারো জল্পনা কল্পনার পর আগামী ৯ই মার্চ  কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একক প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের  কন্যা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা: তাহসিন বাহার সূচনা কে মনোনীত করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। যদিও কোন প্রকার দলীয় মার্কা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা; তারপরেও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ডা: তাহসিন বাহার সূচনা কে  একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণায় মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। 

অন্যদিকে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন  কুমিল্লা সিটি কর্পোরেশনের দুই দুইবারের  মেয়র মনিরুল হক সাক্কু। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর  ২০১২ সালের সিটি নির্বাচনে জয় লাভ করে মেয়র নির্বাচিত হন।  পরবর্তীতে ২০১৭ সালে পুনরায় ধানের শীষ দলীয় প্রতীক নিয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ২০২২ সালের নির্বাচনে জনাব আরফানুল হক রিফাতের সাথে পরাজিত হন।  আগামী ৯ই মার্চ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন।  

এছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন  বিএনপির বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কাওসার এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ তানিম। 

কুমিল্লা সিটি কর্পোরেশন  উপনির্বাচনকে সামনে রেখে সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এই ০৪ জন প্রার্থী। সব ধরনের জল্পনা-কল্পনা এই ০৪ জন প্রার্থীকে ঘিরেই। তাই সকল প্রার্থীরাই ভোটের জন্য জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন।

বিগত ১২ বছর ধরে  কুমিল্লার জনগণ সকল মেয়র এর কর্মকাণ্ড দেখে আসছে। তাই সচেতন নাগরিকরা সকলেই চায় সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের যোগ্য নগর পিতা নির্বাচিত করার জন্য।

আরও খবর