শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

শ্রীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক স্কুল ছাত্রের ছুড়িকাঘাতে মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হন। শুক্রবার ৯ ফেব্রুয়ারি উপজেলার কামারগাঁও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র নীরব হোসেন কামারগাঁও আলহাজ্ব কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার বাবার নাম মৃত দেলোয়ার হোসেন। তার পৈতৃক নিবাস চাঁদপুরে। বাবা মারা যাওয়ার পর তার মা তাদের দুই ভাইকে নিয়ে মামা খৈয়ম বেপারীর বাড়িতে থাকতেন। দুই ছেলের মধ্যে নীরব বড়। 


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি নীরবের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। অনুষ্ঠান চলাকালে বাঘড়া ইউনিয়নের মাগডাল এলাকার কয়েকজন বখাটে স্কুলের ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। এসময় নীরব উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে বখাটেরা সেখান থেকে চলে যায়।


পরবর্তীতে এর জের ধরে শুক্রবার বিকেলে স্কুলটি থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে এসে বখাটেরা পূর্বপরিকল্পিত ভাবে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা নীরবকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত পূর্বক পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

আরও খবর