দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৩ইং এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত কিশোরকন্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষা-২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে। ০৭ই ফেব্রুয়ারী ২০২৪ইং বুধবার জেলা শহরের একটি স্থানীয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


সুনামগঞ্জ জেলা পাঠক ফোরামের চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস এর সভাপতিত্বে এবং জেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম এর কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুর রহিম। তিনি তাঁর বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবীদের প্রতি আমাদের প্রত্যাশা বেশী।তাদেরকে নিজেদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে জাতির আকাঙ্খা ফুটিয়ে তুলতে হবে। তিনি বলেন- আমরা একদল দেশপ্রেমিক সাহসী মানুষ চাই, যারা শুধু নিজেদের ব্যক্তি জীবনেই সীমাবদ্ধ থাকবে না। বরং বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে। মেধাবীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন- শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে না। নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ স্বদেশ গঠন সম্ভব। তবেই মিলবে দুনিয়ায় প্রশান্তি ও পরকালীন মুক্তি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরকন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্টপোষক তারিক মুনাওয়ার, সুনামগঞ্জের প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, জেলা ফোরামের সাবেক চেয়ারম্যান মো শামসুদ্দিন এডভোকেট, সাবেক পৃষ্টপোষক নূরুল ইসলাম ও তৈয়বুর রহমান।  


উল্লেখ্য এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৫ হাজার এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে সর্বমোট ১৮৩ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৬৩ জন, সাধারণ গ্রেডে ৬৮ জন এবং বিশেষ গ্রেডে ৫২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বৃত্তিতে প্রত্যক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থবৃত্তি, সার্টিফিকেট, বৃত্তি ক্রেস্ট, বই ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়। 


অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার পৃষ্টপোষক শামীম আহমদ,আব্দুল্লাহ আল মামুন,ফারহান শাহরিয়ার ফাহিম,আবু সুফিয়ান ত্বোহা,আব্দুল মমিন। ফোরামের থানা প্রতিনিধি ইয়াকুব আলী, হা বেলাল হোসেন,ইকরামুল হক মাজেদ,রাশেদুল হক জিসান,ক্বারী সুলতান আহমদ,ইলিয়াস আহমদ, সুমেল আহমদ সহ বিভিন্ন স্কুল প্রতিনিধিবৃন্দ।


অনুষ্টানে অতিথি বক্তাগন একটি আদর্শ, সমৃদ্ধশালী সমাজ গড়ার জন্য নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ব্যাপার শিক্ষার্থীদেরকে জোর তাগিদ দিয়েছেন।

Tag
আরও খবর