শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩২তম তিরোধান দিবস-২০২২ উদযাপনের আজ প্রথম দিন---

কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩২তম তিরোধান দিবস-২০২২ উদযাপনের আজ প্রথম দিন---

কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩২তম তিরোধান দিবস-২০২২ উদযাপনের আজ প্রথম দিন--- 


[১৭ অক্টোবর ২০২২ খ্রিঃ] 


“মানুষ ভজলে সোনার মানুষ হবি” 


সোমবার (১৭ অক্টোবর ২০২২) সন্ধ্যা ০৬:১৫ ঘটিকায় কুমারখালী উপজেলারছেঁউড়িয়া নামক স্থানে বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩২তম তিরোধান দিবস-২০২২ এরপ্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। লালন তিরোধান দিবস উদযাপন উপলক্ষে লালনএকাডেমি চত্বর সহ আশপাশের এলাকায় সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ,শিল্পী, সাহিত্যিক সহ লাখ লাখ লালন ভক্ত অনুরাগীদের সমাগমের মধ্য দিয়ে প্রথমদিনের কার্যক্রম চলমান থাকে। লালন তিরোধান দিবস উপলক্ষে প্রথম দিনে উদ্বোধনী ও একটিআলোচনা সভা আয়োজন করা হয়।  জনাব মোঃ মাহবুবউল আলম হানিফ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-৩ ও যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপারকুষ্টিয়া বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহ এর দর্শন ছিল দেশ প্রেম ও মানবপ্রেম। তার গান মানুষকে করেছে মানবতাবাদি, হৃদয় কে করেছে আকাশের মত উদার আর সাগরের মতো গভীর। লালন তিরোধান দিবস-২০২২ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইদুল ইসলাম,জেলা প্রশাসক কুষ্টিয়া। 


এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-৪; জনাব আঃ কাঃ মঃ সরওয়ার জাহান, মাননীয় জাতীয় সদস্য, কুষ্টিয়া-১; হাজী রবিউল ইসলাম, প্রশাসক, জেলা পরিষদ, কুষ্টিয়া; জনাব মোঃ আজগর আলী, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, কুষ্টিয়া; আলহাজ্ব আব্দুল মান্নান খান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কুমারখালী, কুষ্টিয়া; জনাব মোঃ সামছুজ্জামান অরুন, মেয়র, কুমারখালী পৌরসভা, কুমারখালী, কুষ্টিয়া; এ্যাড. অনুপ কুমার নন্দী, বিজ্ঞ পিপি ও সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ, কুষ্টিয়া; জনাব রাশেদুল ইসলাম বিপ্লব, সভাপতি, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি, কুষ্টিয়া। 

 প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ শাহিনুর রহমান, প্রফেসরইংরেজি বিভাগ ও সাবেক উপ-উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী, খাদেম, লালন মাজার, লালন একাডেমি, কুষ্টিয়া। শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুষ্টিয়া ও সহ-সভাপতি, লালন একাডেমি, কুষ্টিয়া ও জনাব বিতান কুমার মন্ডল. উপজেলা নির্বাহী অফিসার, কুমারখালী ও সদস্য, এ্যাড্হক কমিটি, লালন একাডেমি, কুষ্টিয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন এ্যাড. মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পিপি ও সদস্য, এ্যাড্হক কমিটি, লালন একাডেমি, কুষ্টিয়া। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ, হাজার হাজার লালন ভক্ত অনুরাগী, দর্শনার্থী, শিল্পী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৫ ঘন্টা ২১ মিনিট আগে