ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

বাঘের তাড়া খেয়ে নদীতে পড়া হরিণকে অবমুক্ত করল বনবিভাগ

বাঘের তাড়া খেয়ে নদীতে পড়া হরিণকে অবমুক্ত করল বনবিভাগ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে সুন্দরবন থেকে নদী সাঁতরিয়ে লোকালয়ে আসার পথে একটি হরিণ শাবককে উদ্ধার করে অবমুক্ত করল বনবিভাগ।

শুক্রবার(৯ ফ্রেবুয়ারী) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের আওতায় খোলপেটুয়া নদীতে একটি হরিণ শাবককে সাঁতরিয়ে পার হতে দেখে স্থানীয়রা। পর বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তাকে খবর দেওয়া হলে বনবিভাগ কর্মকর্তাবৃন্দ ও সিপিজি সদস্যরা স্পিড বোডে যেয়ে উদ্ধারের চেষ্টা চালায়।

দীর্ঘ সময় চেষ্টা করার পর হরিণ শাবককে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানান।

তিনি বলেন সম্ভবত সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে একটি হরিণ খোলপেটুয়া নদী সাঁতরিয়ে গাবুরা দিকে লোকালয়ে আসছিলো। স্থানীয়রা দেখতে পেয়ে বনবিভাগকে খবর দিলে বনবিভাগ ও সিপিজি সদস্যবৃন্দ স্পিডবোড যোগে যেয়ে তাকে উদ্ধার করা হয়। তিনি বলেন এটি চিত্রল মেয়ে হরিণ। তার বয়স কম।

স্থানীয় সাংবাদিক আব্দুল হালিম সহ বনবিভাগকর্মকর্তাবৃন্দ বলেন মাঝে মাঝে সুন্দরবনের বাঘ হরিণ সহ অন্যান্য প্রাণী শিকারের উদ্দেশ্যে আক্রমণ করে থাকে। এটিও তারই অংশ। উদ্ধারকৃত হরিণটিকে সুন্দরবনের কলাগাছিয়া নামক স্থানে পরিচর্যা শেষে অবমুক্ত করা হয়েছে।

ছবি- পশ্চিম সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে নদীতে পড়া সুন্দরবনের হরিণ উদ্ধার করল বনবিভাগ।

Tag
আরও খবর