গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের ঋণের তথ্য চায় ইসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-02-2024 08:02:20 am

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের খেলাপি ঋণের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংরক্ষিত নারী আসনের নির্বাচনেও যাতে ঋণ খেলাপি ব্যক্তি অংশগ্রহণ করতে না পারেন, এ জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আগে রিটার্নিং অফিস তথ্য সরবরাহের কথা বলা হয়েছে।


৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব এম মাজাহারুল ইসলাম এ সংক্রান্ত একটি চিঠি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে পাঠিয়েছেন।


চিঠিতে ইসি জানায়, সংবিধানের ৬৫ অনুচ্ছেদের (৩) দফার বিধান অনুসারে আগামী ১৪ মার্চ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক ইতোমধ্যে নির্বাচনী সময়সূচি জারি করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান তালুকদারকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।


ইসি আরও জানায়, জাতীয় সংসদ (সংরক্ষিত নারী আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ২৯ অনুযায়ী আইনের সাথে অসামঞ্জস্য না হলে, প্রয়োজনীয় অভিযোজন সহকারে, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে বিধান রয়েছে। সেই অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের নির্বাচনের ন্যায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনেও যাতে ঋণ খেলাপি ব্যক্তি অংশগ্রহণ করতে না পারেন, এ বিষয়টি নিশ্চিতকরণের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ অনুচ্ছেদের সংশ্লিষ্ট বিধানাবলি (সংযুক্ত) এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সংকলন ও সরবরাহ পদ্ধতি ইতোমধ্যে সংসদ নির্বাচনে অর্থ বিভাগ থেকে গত বছরের ২৮ নভেম্বর জারি হয়েছে।


সেই মোতাবেক নির্বাচন কমিশনের জারি করা সময়সূচি অনুসারে মনোনয়নপত্র দাখিলের দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, পিতা/মাতা/স্বামীর নাম ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানকে ইতঃপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় রিটার্নিং অফিসারের নিকট হতে সংগ্রহ করতে হবে।


সেই সাথে অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত নির্দেশনার আলোকে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের সময়সীমার পূর্বে রিটানিং অফিসারের বরাবরে প্রদানসহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে