অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

জয়পুরহাটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারকের বাড়িতে চুরি, ফাঁসির রায় দেওয়ায় জজকে ফাঁসির হুমকি



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটে বহুল আলোচিত স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলায় সম্প্রতি ১১ জনের মৃত্যুদণ্ডের রায়ের ঘটনায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীনের ভাড়া বাড়িতে চুরি ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মামলার অভিযোগে জানা যাই, জয়পুরহাট শহরের কেন্দ্রিয় বাস স্ট্যান্ডের হাউজ বিল্ডিং এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করেন জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তার বাড়ির জানালার গ্রীল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করেছে তিনজন দুশকৃতকারী। তাদের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশী পুলিশ কনস্টেবল আরিফুলকে ফোন দেন বিচারক দম্পতি। এরই মধ্যে দুশকৃতকারীরা তার স্বয়ন কক্ষে ঢুকে বিচারক আব্বাস উদ্দীনকে মৃত্যুদন্ড-প্রাপ্ত আসামী বেদিন সহ ১১জনের গত ৩১ জানুয়ারি মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ছোড়া দেখিয়ে বিচারককেও ফাঁসি দিবেন বলে হুমকি দেন। এসময় পুলিশ কনস্টেবল আরিফুল এসে চিৎকার দিলে দুশকৃতকারীরা পালিয়ে যাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির বলেন, এটি রহস্যজনক ঘটনা মনে হচ্ছে। গভীরভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া ওই বিচারকের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ১২ মিনিট আগে