অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলের ধনবাড়িতে এক এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগ উঠেছে

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের ধনবাড়িতে এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত ঐ ছাত্রী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হারিনাতলী গ্রামের মিজানুর রহমান মিজান এর ছেলে মো: সিফাতের বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ ছাত্রীর পরিবারের অভিভাবকদের মধ্যে চরম উদ্ধিগ্ন দেখা দিয়েছে ২৮ জানুয়ারি । এ বিষয়ে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে তার মা ধনবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেছে। 

জানা যায়, সম্প্রতি ধনবাড়ি উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীকে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমানের ছেলে সিফাতের বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। ম্যানেজিং কমিটির সদস্যের ছেলে দ্বারা এমন ঘটনা ঘটায় এলাকা জুড়ে আলোচনার ঝড় বইছে। উদ্ধিগ্ন ও দিশেহারা হয়ে পড়েছে ঐ ছাত্রীর পরিবার। এ ঘটনায়  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি থেকে অব্যাহতির দাবি তোলেছেন এলাকাবাসী। 

ওই ছাত্রীর মা জানান, তারা এ ব্যাপারে ধনবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেছে। এ সময় তিনি দ্রæত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মূলক দাবি করেন। 

পাইস্কা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলায়মান জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমানের ছেলে কয়েক দিন আগে বিয়ে করেছেন এ খবর তিনি শোনেছেন বলে জানান। 

এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান জানান, তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন এ বিষয়ে কিছু জানেন। তার ছেলে সিফাত ঢাকা গার্মেন্টস ফ্যাক্টরি চাকরি করে। 

এ ব্যাপারে ধনবাড়ি থানার ওসি তদন্ত ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান এ কর্মকর্তা।


আরও খবর