চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটিএম পেয়ারুল ইসলাম। তিনি পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, ১৫টি কেন্দ্রে ২ হাজার ৭৩০ জন ভোটারের মধ্যে ২ হাজার ৬৯৬ জন ভোট দিয়েছেন। যা ৯৮ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে এটিএম পেয়ারুল ইসলাম ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। যা ৯৫ দশমিক ২২ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।
১০ ঘন্টা ৩ মিনিট আগে
১২ ঘন্টা ৩১ মিনিট আগে
১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে