লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লাখাইয়ে বিনাচাষে রসুন আবাদ বাড়ছে,পাচ্ছে কাংখিত ফলন।

লাখাইয়ে বিনাচাষে রসুন আবাদ বাড়ছে।পাচ্ছে কাংখিত ফলন। 

লাখাইয়ে অন্যান্য ফসল  আবাদ এর পাশাপাশি বিনাচাষে মসলা জাতীয় ফসল উৎপাদন দিন দিন বেড়ে চলছে। 

একসময় লাখাইয়ে মসলা জাতীয় ফসল উৎপাদন করলেও  তাতে তেমনভাবে ফলন পাওয়া যেতনা।আবার সময়মতো চাষাবাদ করা সম্ভব হয়ে উঠতো না।বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিছু কিছু জমিতে কর্ষন না করেই প্রয়োজনীয় সার প্রয়োগ করে এবং জমির আগাছা পরিষ্কার করে সারিবদ্ধভাবে রসুন রোপন করার বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরামর্শে আবাদ করেছেন কৃষকেরা।আর এতে ফলন আশানুরূপ হওয়ায় এদিকে কৃষকদের আগ্রহ বাড়ছে।

 বিনা চাষে রসুন রোপন করায় এতে কর্ষনের জন্য যে খবচ হতো তা সাশ্রয় হচ্ছে সেই সাথে সময়মতো রোপন করা যাচ্ছে। 

সরজমিন উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর ধর্মপুর গ্রামের  মাঠে পরিদর্শনে দেখা মেলে বিনা চাষে রসুন রোপন করছেন এ গ্রামের কৃষক জাহির মিয়ার সাথে। তিনি তাঁর নিজস্ব ৩০ শতাংশ জমিতে রসুন রোপন করছেন। 

আলাপকালে জাহির মিয়া জানান চলতি বছর আমি আমার  এ জমিতে বিনা চাষে রসুন রোপন করছি।এতে কর্ষন না করেই রোপন করেছি। এতে আমার খরচ কমে গেছে। জমি একাধিকবার চাষ করে তৈরির করার প্রয়োজন পড়েনি। 

এ বিষয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার আমাকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়া এ বিষয়ে আমাকে প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছেন। এ বছর আশানুরূপ ফলন হলে আগামী বছর আরো বেশি পরিমাণে এ পদ্ধতিতে আবাদ করার চেষ্টা চালিয়ে যাব।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে মসলা জাতীয় ফসল আদা,হলুদ,রসুন ও পেয়াজ এর আবাদ হলেও তা অপেক্ষাকৃত কম। আমরা মসলা জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ সভা করে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রদর্শনী দিয়ে সহযোগিতা করছি। চলতিবৎসর আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের বেশ কয়েকটি রসুন,পেয়াজ এর প্রদর্শনী দেওয়া হয়েছে। এছাড়া লাখাইয়ে পেয়াজ,রসুন চাষের জন্য সম্ভাবনাময় অঞ্চল হওয়ায় তা বৃদ্ধিতে কাজ করে আসছি।

Tag
আরও খবর