হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

জয়পুরহাটের চাঞ্চল্যকর স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুজন গ্রেফতার


মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

র‌্যাব-০৫ এবং র‌্যাব-১০ যৌথ অভিযানে জয়পুরহাটে চাঞ্চল্যকর স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুজন কে জয়পুরহাটের ভাদসা থেকে  গ্রেফতার করেছে র‍্যাব।

৬ ফেব্রুয়ারী(মঙ্গলবার) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এবং র‌্যাব-১০ এর যৌথ অভিযানে অদ্য জয়পুরহাটের ভাদসা এলাকা থেকে  মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ বাইতুল হোসেন সুজন কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি মোঃ বাইতুল হোসেন সুজন জয়পুরহাট সদর উপজেলার দেবীপুর মন্ডলপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে ২৮ জুন জয়পুরহাট সদর এলাকার প্রামানিক পাড়ার ফজলুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন কে তুলে নিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় মৃত মোয়াজ্জেম এর পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে, মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে  জয়পুরহাট জেলার অতিরিক্ত  দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক মোঃ আব্বাস উদ্দিন অভিযুক্ত প্রত্যেক আসামীকে মৃত্যুদন্ডসহ ৫০,০০০/- টাকা করে জরিমানা প্রদান করেন।

মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫ এবং র‌্যাব-১০ এর গোয়েন্দা দল মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুজন কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে জয়পুরহাটের ভাদসা এলাকা থেকে সুজন কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

Tag
আরও খবর