লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-02-2024 02:23:05 am

রাজা তৃতীয় চার্লসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর শুনে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রিন্স হ্যারি। বাবাকে দেখতে এসেছেন তিনি।


পিএ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দুটি কালো এসইউভিতে চড়ে তাদের রাজকীয় বাসভবনে পৌঁছাতে দেখা গেছে।


গাড়িগুলোকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালের আগে হিথ্রো বিমানবন্দরের ভিআইপি উইন্ডসর স্যুট ছেড়ে যেতে দেখা গেছে।


স্ত্রী অভিনেত্রী মেগান ম্যার্কেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করেন হ্যারি। বাকিংহাম প্যালেস সোমবার রাজার ক্যানসার শনাক্তের খবর দিয়েছে। পাশাপাশি তার চিকিৎসা শুরুর কথাও জানিয়েছে।


রানি এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের ৮ সেপ্টেম্বর রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের। সম্প্রতি প্রোস্টেটের সমস্যার কারণে চার্লস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেটিকে আলাদা উদ্বেগের কারণ বলেছেন চার্লস।


বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, পরবর্তী সময়ে বিভিন্ন শারীরিক পরীক্ষায় রাজা চার্লসের ক্যানসার শনাক্ত হয়েছে। তবে তিনি কী ধরনের ক্যান্সারে আক্রান্ত, ক্যানসার কোন পর্যায়ে রয়েছে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।


তবে রাজা চার্লস ভালো আছেন ও তিনি শিগগিরই কাজে ফিরবেন বলেও আশ্বাস দিয়েছে বাকিংহাম প্যালেস। প্যালেস সূত্র আরও জানিয়েছে, ব্যবসা ও প্রাতিষ্ঠানিক কাজ করলেও জনগণের সঙ্গে সম্পৃক্ত দায়িত্ব রাজা চার্লস পালন করবেন না।


বিশ্বনেতারা চার্লসের সুস্থতা কামনা করেছেন। যুক্তরাজ্যবাসীর অনেকে চার্লসের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন।


সূত্র: বিবিসি


আরও খবর