দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "বৃদ্ধাশ্রম"


খোকার আজ ২৫ বছর হলো

শুনেছি গাড়ী বাড়ী 

সব নাকি হয়েছে তার 

ছেলে ও হলো একটি 

বেশ সুদর্শন...।


আমার আজ বছর ষাট হলো

তাদের নিত্য নতুন বাহারি 

সব জিনিসের মাঝে

আমি বেশ পুরোনো...।


তাইতো আমার ঠাই হলোনা

খোকার ঘরে

ঠাই পেয়েছি বৃদ্ধাশ্রমের এক কোনে...।


খোকা আসেনা বহূদিন হলো

মা বলে আর ডাকেনা 

হয়তোবা ভুলেই গেছে 

কতো কাজ খোকার আজ

মাকে দেখার সময় কী আর আছে...।


আশ্রমের এই নোংরা ঘরটায়

বসে বসে মৃত্যুর দিন গুনে যাই

এভাবে দেখতে দেখতে

আরো ২৫ বছর পেরিয়ে গেলো...।


আমার সেলের ঠিক 

ওপারে এক বৃদ্ধ বসে কাঁদছে

ও মা এতো আমার খোকা 

শুনলাম ছেলে নাকি 

তার আজ অনেক বড় হয়েছে

তাইতো তার ঠিকানা আজ 

বৃদ্ধাশ্রমের নোংরা সেলে...।

আরও খবর