তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর হতে ০১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসনহ মাদক সম্রাট মোঃ রুবেল আটক।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর হতে ০১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসনহ মাদক সম্রাট মোঃ রুবেল আটক। 


ইং ০৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সময় রাত্রী-০৫.১৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরহরিশপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে হেরোইন-১৫০০ গ্রাম, মোবাইল-০১টি, সীম-০১টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ রুবেল (২৬), পিতা-মোঃ হাসেন আলী, সাং-চরহরিশপুর (ডাক্তার হাজী এর টোলা), থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ’কে গ্রেফতার করে।


২। ঘটনার বিবরণে প্রকাশঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরহরিশপুর গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (২৬), পিতা-মোঃ হাসেন আলী এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। বিষয়টি জানামাত্রই মোঃ রুবেল (২৬) এর বসত বাড়িতে র‌্যাবের গোয়েন্দা টিম গোপনে পায়ে হেঁটে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে বাড়ির বাহির আঙ্গিনায় হতে ০১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে।


৩। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে এবং অপর মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম (৪৫), পিতা-মৃত আরশাদ আলী, সাং-চরহরিশপুর (ডাক্তার হাজী এর টোলা), থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ সহ পরস্পর যোগসাজসে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হইতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে শলা-পরামর্শক্রমে উক্ত আনারুল ইসলাম (৪৫) এর বসতবাড়ীতে বিক্রয়ের উদ্দেশ্যে লুকায়িত অবস্থায় মজুদ রেখেছে। অনতিবিলম্বে র‌্যাবের টিম ধৃত ১নং আসামী ও সাক্ষীগণসহ উক্ত সহযোগী মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম (৪৫) এর বসতবাড়ীতে উপস্থিত হওয়া মাত্রই উক্ত মোঃ আনারুল ইসলাম (৪৫) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাঁশের চাটির ভিতর আঙ্গিনার বেড়া ভেঙ্গে রাতের আধারে পালিয়ে যায়। পরবর্তীতে মোঃ আনারুল ইসলাম এর বসতবাড়ী তল্লাশী করে তার নিজ শয়ন কক্ষে কাঠের চৌকির উপরে পুরাতন কাথা, কম্বল ও লেপের নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।


৪। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তার এবং পলাতক আসামীর বাড়ী সীমান্তবর্তী হওয়ার সুবাদে তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজত ও দখলে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলার বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবারহ করে আসছে এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজত ও দখলে রেখে উল্লিখিত ঘটনাস্থলে মজুদ রেখে অবস্থান করছিল।


উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag
আরও খবর