জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে জব্দকৃত অবৈধ দ্রব্যের বিজ্ঞাপন ধ্বংস

ঝিনাইদহে জব্দকৃত অবৈধ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পৌরসভা চত্বরে ধ্বংস করা হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে জব্দকৃত অবৈধ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পৌরসভা চত্বরে ধ্বংস করা হয়। সেসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ, পৌরসভার লাইসেন্সিং অফিসার মোঃ আকরাম হোসেনর সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ। 


এছাড়া স্থানীয় তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন পদ্ম সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলায় কর্মরত সংগঠনের প্রতিনিধি এইড ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট মোঃ নাছির উদ্দীন বিশ্বাস, পদ্মা ইয়ুথ ইনিসিয়েটিভ এর সমন্বয়কারী মোঃ মেহেদী হাসান এবং দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ০১ ফেব্রুয়ারি ঝিনাইদহ পৌরসভার মেয়র মোঃ কাইয়ুম শাহারিয়ার জাহেদী হিজল এর নির্দেশনায় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ এবং পৌরসভার লাইসেন্সিং অফিসার মোঃ আকরাম হোসেনের সহায়তায় সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে ঝিনাইদহ পৌরসভার সদর হাসপাতালের সামনের এলাকার প্রায় ৩০ টি তামাকজাত দ্রব্য বিক্রয়ের দোকান থেকে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণ ও জব্দ করা হয়। 


Tag
আরও খবর