এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

সোনাইমুড়ীতে মামলার ফাঁদে পড়ে সর্বস্ব হাচ্ছেন নিরীহ মানুষ

 নোয়াখালী সোনাইমুড়ীর উপজেলার দিনমজুর রফিক মিয়া। ৪ সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা এলাকার আলিকরিম দরগাবাড়ীতে। দীর্ঘ ২০ বছর থেকে বাবা কিনে দেওয়া আধা ডিসিম জমিতে থাকছেন ঝুঁপড়ি ঘর করে। সেই জমিতে গত কয়েকদিন পূর্বে জাকাত ফাউন্ডেশনের সহায়তায় দুই রুমের একটি ঘর তুলছিলেন তিনি। তবে এখন নির্মাণ কাজ বন্ধ রয়েছে আদালতের নির্দেশে। আর এই শীতে ঝুঁপড়ি ভেঙ্গে ঘর তৈরী করতে না পারায় মানবেতর জীবনযাপন করছেন সন্তানদের নিয়ে।


রফিক মিয়ার অভিযোগ, প্রতিবেশী আব্দুল মান্নান মিয়া ও তার মেয়ে ছাবিনা ইয়াসমিন জমি-জমা সংক্রান্ত মামলা করেছেন তার বিরুদ্ধে। মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে তাকে। আর এই মামলার কারনে জাকাত ফাউন্ডেশন ওই জমিতে গৃহনির্মাণ সহায়তা বন্ধ করে দিচ্ছে। মাথা গোজার ঠাই হারিয়ে এখন নিস্ব তিনি।


শুধু রফিক মিয়াই নয়, একই বাড়ির বয়স্ক  প্রতিবন্ধী নজির আহম্মেদ আজও আদালতে হাজিরা দিচ্ছেন। তার বিরুদ্ধেও জমিজমা সংক্রান্ত মামলা করেছেন আব্দুল মান্নান মিয়া ও তার মেয়ে ছাবিনা ইয়াসমিন।


বৃদ্ধ প্রতিবন্ধী নজির আহম্মেদ কাঁদতে কাঁদতে জানান,  জীবিত থাকা অবস্থায় ইউনুস মিয়ার কাছথেকে তিনি এক ডিসিম জমি খরিদ করেন। পরে ইউনুস মিয়া মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুল মান্নান জমির দাবিতে মিথ্যা মামলা দিয়ে গত ২ বছর থেকে হয়রানি করছেন।   


ওই বাড়ির কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, আব্দুল মান্নান দরগাবাড়ীর ইউনুস মিয়ার ছেলে। একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় দীর্ঘদিন থেকে নাম পরিবর্তন করে বসবাস করছেন যশোরের রেল ষ্টেশন এলাকায়। বৃদ্ধ বাবার কোন খোঁজ খবর না রাখায় শেষ বয়সে তিনি বসত ভিটার বিভিন্ন অংশ প্রতিবেশিদের কাছে বিক্রি করে। সেই সময় ইউনুস মিয়া তার প্রতিবেশি তোফায়েল মিয়ার কাছে আধা ডিসিম জমি বিক্রি করে রেজিষ্ট্রি করেন। ইউনুস মিয়া মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুল মান্নান মিয়া নিজের মেয়ে ছাবিনা ইয়াসমিনের নামে ওই আধা ডিসিম জমি রেজিষ্ট্রি করে দেন। এখন বিশ বছর থেকে বসত করা রফিক মিয়া নিজের জমিতে নতুন ঘর তুলতে গেলে বাধা দিচ্ছেন ছাবিনা ইয়াসমিন। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা শালিসের মাধ্যমে জমি মাপ-ঝোপ করে উভয়পক্ষে বুঝিয়ে দিলেও তা মানেনা ছাবিনা বেগম। পরবর্তীতে তিনি বাদি হয়ে নোয়াখালী আদালতে জমিজমা সংক্রান্ত মামলা করেন। বর্তমানে ওই জমিতে স্টে-ওয়ার্ডার দিয়েছেন আদালত। 


রফিক মিয়া জানান, ২০০৪ সালে তাদের নামে জমি রেজিষ্ট্রি করা হয়েছে। আর এই জমির যেই কাগজের বুনিয়াদে ছাবিনা বেগম দাবি করছেন সেই কাগজ রেজিষ্ট্রি করা হয়েছে গত বছরের জুন মাসের ১২ তারিখে। এখন সেই কাগজ দিয়ে মিথ্যা মামলা করে তাকে হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলার কারনে জাকাত ফাউন্ডেশনের সহায়তা হারাতে বসেছেন তিনি।


এবিষয়ে কথা হলে স্থানীয় ২নং ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির জানান,  রফিক মিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন আব্দুল মান্নান মিয়া ও তার মেয়ে ছাবিনা ইয়াসমিন। আব্দুল মান্নান খুনের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন। তার বৃদ্ধ বাবার কোন খোঁজ খবর তিনি রাখেতেন না। বাবা মারা যাওয়ার পরে বাড়িতে এসে প্রতিবেশীদের নামে জমিজমা সংক্রান্ত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এর আগে জমি-জমার বিষয়ে কয়েক দফায় জমি মেপে বুঝিয়ে দিলেও তারা মানেনা। বিভিন্ন ভাবে মামলা দিয়ে নীরিহ মানুষদের হয়রানি করছে।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে  ছাবিনা বেগম বলেন, জমি-জমার বিষয়ে তিনি কিছুই বোঝেননা। বাবা আব্দুল মান্নান মিয়ার নির্দেশে তিনি মামলা করেছেন। এসময় তার জমির বৈধতার কাগজ দেখতে চাইলে কোন কাগজ দেখাতে পারেননি। তবে সমস্ত কাগজ যশোরে তার বাবার কাছে আছে বলে জানান।

আরও খবর