জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

থাকবো ভালো, রাখব ভালো, দেশ বৈধ পথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ,  এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে  উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার ( ০৫ ফেব্রুয়ারী ২০২৪) সকাল ১১ টায়  সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস. এম রকিবুল হাসান এর সভাপতিত্বে  সেমিনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান সিরাজগঞ্জের সহকারী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন,  সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  সেমিনারে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি তার বক্তব্য বলেন, দেশে এখনো অনেক আইন আছে, যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে না। এই জনগোষ্ঠীকে কীভাবে সামনে আনা যায়, সেগুলো রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে যেন আসে, সে উদ্যোগ নিতে হবে। ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হচ্ছে, সেগুলো দেখতে হবে এবং আলোচনা বারবার চালিয়ে যেতে হবে।

 এই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ হলো দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া এবং ট্রান্সজেন্ডার ও প্রতিবন্ধী ব্যক্তি। জনগোষ্ঠীগুলো তাদের আর্থ-সামাজিক অবস্থান ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে মানসম্মত শিক্ষা থেকে শুরু করে একটি সম্মানজনক পেশা গ্রহণের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়।

অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রকিবুল হাসান তিনি তার বক্তব্য বলেন,  বাংলাদেশের বিভিন্ন বেসরকারি ব্যবসা ও উন্নয়ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং প্রতিষ্ঠানগুলোতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতাসম্পন্ন বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি’ শীর্ষক এই সেমিনারে  উপজেলা পর্যায়ে এই সেনিনার আয়োজন করা হয়।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারে  বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, প্রমুখ।

আরও খবর