অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কাঁচাসবজি ও পণ্যবাহী ট্রাকের গতিরোধ করে চাঁদাবাজি,জয়পুরহাট র‍্যাব-৫ কর্তৃক চাঁদাবাজ গ্রেফতার



জয়পুরহাট জেলার সদর উপজেলার কলাবাজার এলাকা থেকে কাঁচাসবজি ও পণ্যবাহি ট্রাকের গতিরোধ করে চাঁদা আদায়কারী তোফাজ্জল কে চাঁদাবাজির নগদ টাকা ও সরঞ্জামসহ আটক করেছে র‌্যাব-০৫, জয়পুরহাট ক্যাম্প।

৪ ফেব্রবুয়ারী(রবিবার) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযাানিক দল জয়পুরহাট জেলার সদর থানাধীন কলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক হতে স্থানীয় রাজনীতিবীদ ও সিটি কর্পোরেশন এর নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ টাকাসহ চাঁদাবাজ মোঃ তোফাজ্জল হোসেন কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন জয়পুরহাট সদর উপজেলার পাকড়ডেরা গ্রামের মোঃ পাঁচকর মন্ডলের ছেলে।

উল্লেখ্য, আটককৃত তোফাজ্জল দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলার সদর থানার কলাবাজার এলাকায় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক হতে স্থানীয় রাজনীতিবীদ ও সিটি কর্পোরেশন এর নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল। সে সাধারণ ড্রাইভার কে বিভিন্নভাবে ভয় দেখিয়ে জিম্মি করে রাখত, যেন কেউ তার চাঁদাবাজীর ব্যাপারে মুখ না খুলে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর