শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মন্ত্রীর পদমর্যাদা পেলেন মতিয়া চৌধুরী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-02-2024 02:58:44 am

পাঁচবারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী © সংগৃহীত ছবি


সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা দেওয়া হয়েছে। ২৯ জানুয়ারি থেকে মতিয়া চৌধুরীকে এ সুবিধা দেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদ সচিবালয় রোববার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) মতিয়া চৌধুরীকে ২৯ জানুয়ারি সংসদের উপনেতা করা হয়। গত সরকারের মেয়াদেও সংসদের উপনেতার দায়িত্বে ছিলেন তিনি। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর ঐ দায়িত্ব পান মতিয়া চৌধুরী। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদেও মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধায় উপনেতার দায়িত্বে ছিলেন তিনি।


পাঁচবারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিকবার সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসাবে আছেন তিনি। দলটি বিরোধী দলে থাকা অবস্থায় তাকে রাজপথে আন্দোলন-কর্মসূচিতে সক্রিয় ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা।


রাজপথের লড়াই-সংগ্রামের কারণে ‘অগ্নিকন্যা’ হিসাবে পরিচিতি পান তিনি। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া চৌধুরী ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত আছেন।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৭ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে