শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নাটোরের সিংড়া থানার সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা মোঃ সম্রাট খাঁ (২৪) সহ ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

নাটোরের সিংড়া থানার সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা মোঃ সম্রাট খাঁ (২৪) সহ ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।


এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ইং ০৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ২০.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন খাগড়বাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে (ক) মোবাইল-০৫ টি, (খ) সিমকার্ড-০২ টিসহ মূলহোতা আসামী ১। মোঃ সম্রাট খাঁ (২৪), পিতা-মোঃ হাছান খাঁ, ২। মোঃ হাছান খাঁ (৫০), পিতা-মৃত গোলজার খাঁ, ৩। মোঃ জনি খাঁ (২৮), পিতা-মৃত কালু খাঁ, ৪। মোঃ রিদয় খান (২৫), পিতা-মোঃ দোলোয়ার খান, সর্ব সাং-খাগড়বাড়িয়া, ৫। মোঃ রানা শেখ (২০), পিতা-মৃত আক্কাস আলী, সাং-পাঁচবাড়ীয়া, সর্ব থানা-সিংড়া, জেলা-নাটোরগণকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত মোবাইল ফোন নাটোরের বিভিন্ন থানা এলাকা হতে অন্যান্য অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।  

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

Tag
আরও খবর