তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কুবির ডিবেটিং সোসাইটির ষষ্ঠ ডিবেটর সার্চে বিজয়ী আইন বিভাগ

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও ডিবেটর সার্চ টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ বারের মত আয়োজিত ডিবেটর সার্চ টুর্নামেন্টে বিজয়ী হয়েছে আইন বিভাগ। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ডিবেটর সার্চের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


ডিবেটর সার্চ-২৩ এ ফাইনালে বিতর্কের বিষয় ছিল 'এই সংসদ মনে করে, বাংলাদেশে উচ্চ শিক্ষাকে (স্নাতক ও স্নাতকোত্তর) সীমিত করে কারিগরি শিক্ষা সম্প্রসারণকে সমর্থন করবে।'


ফাইনালে সরকারি দল ছিল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম এবং বিরোধী দল ছিল আইন বিভাগ। বিতর্কে বিজয়ে হয়েছে আইন বিভাগ। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে আইন বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা রিমি।


ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহাম্মেদ বাঁধন এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি, কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মেজর মেহেদী হাসান শাহরিয়ার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মো: আব্দুল্লাহ আল মাহাবুব। 


বিশেষ অতিথির বক্তব্যে বদরুল হুদা জেনু বলেন, "আপনারাই আয়োজনের মুল আকর্ষণ। আপনাদের উদ্দেশ্যে বলব বিতর্কের সময় শব্দ চয়ন বুঝে করবেন। বিতর্ক চর্চা একজন মানুষকে যৌক্তিক মানুষ হতে সাহায্য করে। তর্ক এবং বিতর্কের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তর্ক মানে হলো জোর দিয়ে কথা বলা আর বিতর্ক মানে হলো যুক্তি দিয়ে কথা বলা। একটি সুন্দর যুক্তিবাদি সমাজ গড়তে হলে যুক্তির কোন বিকল্প নেয়। আমরা অন্ধ বিশ্বাসের গলিতে আলো জ্বেলে এগোতে পারি বটে কিন্তু প্রশ্ন এবং যুক্তি দিয়ে সাহসী প্রজন্ম গড়ে তুলতে পারি।"


সভাপতির বক্তব্যে জান্নাতুল ফেরদৌস বলেন, "আজকের এ বিতর্কে যারা ছিল তারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নবীন। তাই তাদের আরও অনেক কিছু শেখার আছে, ভাবার আছে এবং সে সময় আছে। বিতর্কের সাথে থেকে আমি শিখেছি কিভাবে ভাবতে হয়, নেতৃত্ব দিতে হয়। টেলিভিশন বির্তকেও আমাদের সাফল্য আছে এবং সেটির পুনরাবৃত্তি করতে চাই নবীনদের নিয়ে।"

আরও খবর