ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আগ্রহী ইইউ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-02-2024 09:32:21 am

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী দিনে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে।


৩ ফেব্রুয়ারি, শনিবার বেলজিয়ামের ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টারিয়াল ফোরামের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ইউরোপিয়ান কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপস জুটা আরপিলাইনেন এবং ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জ্যানেজ লেনারসিচের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।


পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই ইউরোপীয় কমিশনার বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে ইইউ-এর সহযোগিতা বৃদ্ধি ও জোরদার অংশীদারত্বের মাধ্যমে একত্রে কাজের আগ্রহ ব্যক্ত করেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল ফন্টেলেসের সঙ্গেও এ দিন ফলপ্রসূ মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।


পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এদিন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী হাঙ্কে ব্রুইনস স্লট অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো, পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ড. জোয়াও গোমেস ক্রাভিনহো, লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলিয়াস ল্যান্ডসবার্গিসের সঙ্গে বৈঠক করেন।


বৈঠকগুলোত মন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির অনুরোধ জানান।


পাশাপাশি লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জেভিয়ার বেটেল এবং স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানজা ফাজনের সঙ্গেও মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৯ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে