অন্ধকারে প্রান্তিক জনপদ: গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ কী? র‍্যাব-পুলিশের অভিযানে দুই মাদক কারবারীসহ ১৬৪৯ বোতল ফেনসিডিল আটক বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি। নড়াইলে দুটি পৃথক অভিযানে ডিবি পুলিশ কর্তৃক ৩৯৮ বোতল ইসকাফ ও ০৫ বোতল বিদেশি মদ সহ ০২ জন বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চৌদ্দগ্রাম গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয় কখন থামবে অতিরিক্ত ভাড়া আদায়ের অনিয়ম নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

প্রধানমন্ত্রীকে গাম্বিয়া, ফিলিপাইন ও আইটিইউ মহাসচিবের অভিনন্দন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-02-2024 10:46:07 am

আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস আইআর ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরেন বোগদান-মার্টিন। প্রধানমন্ত্রীকে পাঠানো পৃথক চিঠিতে তারা অভিনন্দন জানান।


চিঠিতে প্রেসিডেন্ট অ্যাডামা লিখেছেন, গাম্বিয়ার সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে সাম্প্রতিক নির্বাচনে জয়ী হওয়ায় আপনাকে আমাদের উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।


আমি আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থের অনেক ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য গাম্বিয়া প্রজাতন্ত্রের সরকারের প্রতিশ্রুতি নবায়ন করার এই সুযোগটি নিতে চাই। আমি আপনাকে পুনরায় নিশ্চিত করতে চাই, গাম্বিয়া সরকার গাম্বিয়া প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে মূল্য দেয়।


আরেক চিঠিতে মার্কোস লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে ফিলিপাইন সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ফিলিপাইন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বের জন্য নতুনভাবে প্রতিশ্রুতিবদ্ধ অন্য দেশগুলোর সঙ্গে যোগ দেয়। কারণ আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আমাদের উভয় জনগণের স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো খুঁজে বের করার জন্য আমাদের ইচ্ছাকে পুনর্ব্যক্ত করছি।


চিঠির শেষে ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, আমি আপনার সাফল্য কামনা করি। কারণ আপনি আপনার দেশকে আরও অব্যাহত উন্নয়ন এবং অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য জনগণের রায় পেয়েছেন।


এদিকে শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে আইটিইউয়ের মহাসচিব বলেন, আমি গুরুত্বপূর্ণ এই পদে আপনার সাফল্যের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামী বছরগুলোতে বাংলাদেশের জনগণের সমৃদ্ধি, ঐক্য, প্রবৃদ্ধি এবং প্রতিটি সাফল্য কামনা করছি।


ডোরেন বোগদান-মার্টিন উল্লেখ করেছেন, আইটিইউ বছরের পর বছর ধরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষের মাধ্যমে সার্বজনীন সংযোগ এবং একটি টেকসই ডিজিটাল দেশে রুপান্তর করার জন্য বাংলাদেশের সাথে সহযোগিতা করেছে।


আইটিইউ মহাসচিব আরও বলেন, আমি আইসিটি-এর মাধ্যমে টেকসই উন্নয়নের অগ্রগতিতে আপনার দেশের অব্যাহত প্রতিশ্রুতি এবং পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আমি ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আমাদের অব্যাহত সহযোগিতার প্রত্যাশা করছি।


মহাসচিব আরও বলেন, জেনেভাতে আমার অফিস এবং ব্যাংককে অবস্থিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইটিইউ আঞ্চলিক অফিসের মাধ্যমে, আমি আপনাকে বাংলাদেশ ও আইটিইউ-এর মধ্যে চমৎকার সম্পর্ক বজায় রাখতে আমার পূর্ণ সমর্থনের নিশ্চয়তা দিতে পারি।


ডোরেন বোগদান-মার্টিন এই বলে শেষ করেন, আমরা আপনার দেশকে টেলিকমিউনিকেশন এবং আইটি ক্ষেত্রে যেকোনো উপায়ে সহায়তা করার জন্য বরাবরের মতো প্রস্তুত এবং ভবিষ্যতেও অব্যাহত সফল সহযোগিতার জন্য অপেক্ষায় আছি।

Tag
আরও খবর