চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

“পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

“পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন”



 হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের ১লা ফেব্রুয়ারি রোজ বৃহঃবার, ব্যাডমিন্টন গ্রাউন্ডে "পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪" এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম-বার, পিপিএম-সেবা, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট মহোদয়।

অত্র হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোঃ মনজুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, মৌলভীবাজার, জনাব মোঃ হায়াতুন-নবী, পুলিশ সুপার, পিবিআই, হবিগঞ্জ ও জনাব মাহবুবুর রশীদ জুয়েল, চেয়ারম্যান, জুলফিকার স্টীল কোম্পানী লিঃ।

পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ সমাপনী খেলায় পুলিশ পরিদর্শক হতে তদুর্দ্ধ (একক) চ্যাম্পিয়ন জনাব মোহাম্মদ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ ও রানার্সআপ জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ। কনস্টেবল হতে এসআই (দৈত) চ্যাম্পিয়ন পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল/মেহেদী হাসান ও কনস্টেবল/জুবায়ের আহমেদ এবং রানার্সআপ এর কৃতিত্ব অর্জন করেন লাখাই থানায় কর্মরত কনস্টেবল/উজ্জ্বল মিয়া ও কনস্টেবল/আলমগীর হোসেন। তাছাড়াও সেরা অফিসার খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করেন জনাব মোহাম্মদ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ ও সেরা কনস্টেবল খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করেন কনস্টেবল/জুবায়ের আহমেদ।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে শুভেচ্ছা পুরস্কারসহ কাপ তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।

এছাড়াও অনুষ্ঠানে জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব মোহাম্মদ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, গণমাধ্যমকর্মীসহ খেলা সমন্বয়কারী ও অংশগ্রহণকারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৫ ঘন্টা ১৭ মিনিট আগে