চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

লাখাইয়ে মিশ্র ফসল চাষে সফল সুরমা হিজরা।

লাখাইয়ে মিশ্র ফসল চাষে সফল সুরমা হিজরা। 


লাখাইয়ে নারী-পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ বা হিজরারাও কৃষি কাজে সম্পৃক্ত হচ্ছে। হিজরাদের নিয়ে সমাজে নেতিবাচক দৃষ্টি ভঙ্গী থাকলেও এবং তাদের কর্মকান্ডকে অন্যভাবে নিলেও তাঁরা কিন্তু সমাজে সন্মানজনকভাবে বাঁচতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। হিজরাদের অনেকে নিজেরা আয়রোজগার করতে করে আসছেন। এমনই একজন  তৃতীয় লিঙ্গের সদস্য উপজেলার বামৈ ইউনিয়ন এর ভাদিকারা গ্রামের সুরমা হিজরা। 

তিনি নিজেকে কৃষি কাজের সাথে সম্পৃক্ত করে সফল হওয়ায় স্বপ্ন বাস্তবায়নে কাজ করে আসছেন। 

চলতিবৎসর সুরমা হিজরা তাঁর নিজস্ব ১৩ শতাংশ জমিতে বহুবিধ মৌসুমি শাকসবজি চাষ করেছেন। এরমধ্যে রয়েছে টমেটো, লাউ,লালশাক, করল্লা, বরবটি, পুঁইশাক,বেগুন,মিষ্টি আলু,ধনেপাতা,বিলেতিধনেপাতা,মরিচ, বেগুন।

সরজমিন পরিদর্শন এ দেখা যায় সুরমা হিজরা তাঁর জমিতে একাধিক বেড/ প্লট তৈরি করে এক একটি প্লটে একেক রকম শাকসবজি চাষ করেছেন। 

এ বিষয়ে সুরমা হিজরা জানান চাষের বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোন রকম সহযোগিতা পায়নি। 

আমি আমার মতো করে চাষাবাদ করে আসছি। ফলন আশানুরূপ হওয়ায় আমি খুশি। যা উতপাদন হচ্ছে তাতে আমার প্রয়োজন মিটিয়ে কিছুটা বাজারজাত করতে পারছি। এতে আমি লাভবান। কৃষিতে আমি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি। শাকসবজির পাশাপাশি ১৮ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছি। ফলন আশানুরূপ হওয়ায় আশা করছি। এ ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতা পেলে আরো ভালো করতে পারব।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন তৃতীয় লিঙ্গের সদস্যরাও কৃষিতে সম্পৃক্ত হচ্ছে তা ইতিবাচক পরিবর্তন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের সার্বিক সহযোগিতা করে যাবে।

Tag
আরও খবর







deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৫ ঘন্টা ২০ মিনিট আগে