জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারের জেরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এঘটনায় অন্তত ১০ জন আহত। বুধবার(৩১ জানুয়ারী) সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের রতনাট গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, দলীয় কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বগুড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল এবং সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পর চেয়ারম্যান শিমুলের রতনাট গ্রামের কয়েকজন কর্মী সামাজিক দল পরিবর্তন করে  পরাজিত স্বতন্ত্র ট্রাক মার্কার সমর্থক নজরুল ইসলামের সামাজিক দলে যোগদান করে। এ ঘটনার জের ধরে সকালে রতনাট গ্রামে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম জানান,  রতনাট  গ্রামে দু‘পক্ষের সংঘর্ষে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিবেশ শান্ত।


Tag
আরও খবর