হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার



জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি চক্রের ০৩ (তিন) সদস্যকে গ্রেফতার ও ইলেক্ট্রনিক সরঞ্জামসহ বিপুল পরিমান মালামাল উদ্ধার।




দেশের তিনটি বিভাগে আগামী ০২ ফ্রেবরুয়ারী (শুক্রবার) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গোপন সংবাদে জানা যায়, জয়পুরহাট জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি জালিয়াতি চক্র জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় জালিয়াতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। তারা ২০/২৫ লক্ষ টাকার বিনিময়ে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশ করিয়ে চাকুরীর নিয়োগ দেওয়া হবে মর্মে প্রতারণা করছে। জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম মহোদয়ের দিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি অভিযান পরিচালনাকারী দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে ৩১ জানুয়ারী(বুধবার) উক্ত চক্রের সাথে জড়িত ০৩ জন প্রতারককে গ্রেফতার করে।




গ্রেফতারকৃতরা হলেন পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা মোঃ আনিছ উদ্দীনের ছেলে পাঁচবিবি উচাই কলেজের প্রিন্সিপাল মোঃ রুস্তম আলী,এবং ০২ জন জালিয়াতি চক্রের মূল হোতা যথাক্রমে  বগুড়া জেলার সদর থানার গোকুল গ্রামের আব্দুল ওয়াহেদ এর ছেলে মোঃ ইশান ইমতিয়াজ @ হৃদয়, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হরিণগাছী গ্রামের মোঃ আরজ আলীর ছেলে রোকনুজ্জামান @ রোকন।


আগামী ২ ফ্রেবরুয়ারী (শুক্রবার) সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা জালিয়াতি প্রতারক চক্রের সাথে আরো ৩/৪ জন জড়িত আছে মর্মে জানা যায়। তারা দেশের বিভিন্ন নামী দামী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে প্রতারণার কাজে জড়িয়ে পড়ে। গ্রেফতারকৃত আসামীদের হেফাজতে রাখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র, চেকবহি, এটিএম কার্ড, বিভিন্ন প্রকারের ডিভাইস, ০৬টি মোবাইল ফোন, মোবাইল সিম, এন্টিনা, এয়ার পট, ইলেক্ট্রনিক সরঞ্জামসহ বিপুল পরিমান মালামাল জব্দ করা হয়েছে। এই প্রতারক চক্রটি রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণা করার উদ্দেশ্যে এদের নেটওয়ার্ক বিস্তার করেছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর