শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজশাহীতে খেজুরের কাঁচা রস বিক্রিতে নিষেধাজ্ঞা


শীত এলেই পড়ে খেজুর রস খাওয়ার ধুম। গ্রামে-গঞ্জে উৎসবমুখরভাবেই খাওয়া হয় এ রস। আর প্রক্রিয়াকরণ ছাড়া কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাসে আক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। দেশে নিপা আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার ৭০ শতাংশের বেশি। আর এ কারণে রাজশাহীতে খেজুরের কাঁচা রস বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


সম্প্রতি রাজশাহীতে সন্দেহভাজন নিপা ভাইরাস রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ জানুয়ারি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আফজাল হোসেন নামে জেলার বাঘা উপজেলার এক ব্যক্তির মৃত্যু হয়।


এ ঘটনার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একাধিক টিম এ জেলায় ভিজিট করেছে। সর্তক থাকতে দিয়েছেন নানা নির্দেশনা। এর ফলশ্রুতিতে কাঁচা খেজুর রস বিক্রেতাদের রস নষ্ট করতে অভিযানও চালানো হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক।


তিনি বলেন, নিপা ভাইরাস উদ্বেগ বাড়াচ্ছে। এর মধ্যে খেজুর রস বিক্রিতে অস্থায়ী মৌখিক নিষেধাজ্ঞা আরোপ করে অভিযান চালানো হচ্ছে। কাঁচা রস কেউ বিক্রি করলেই তার রস ধ্বংস করা হচ্ছে।

আরও খবর