মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

মেহেরপুরে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ মানুষ।

মেহেরপুরের কাঁচাবাজার গুলোতে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। এখনও চওড়া দামে বিক্রি হচ্ছে শিম, টমেটো, ফুলকপি, বেগুন এবং মুলার মতো সবজি। তবে স্থিতিশীল রয়েছে গ্রীষ্মকালীন সবজির দাম। মেহেরপুরের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন সবজির চাহিদার তুলনায় সরবরাহ ওই অর্থে খুব বেশি বাড়েনি। ব্যবসায়ীদের দাবি নাকচ করে ভোক্তারা বলছেন, শীতকালীন প্রায় সকল ধরনের সবজির কেজি ৪০ টাকার ওপরে। মেহেরপুরে এবার শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। যা মেহেরপুরের বিভিন্ন বাজারের চাহিদা মিটিয়েও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। তারপরেও দাম কমেনি।

সরেজমিনে জেলার গাংনী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৫০/৬০ টাকা, ওলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, বেগুন ৫০/৬০ টাকা, সিম ১০০, টমেটো ১০০ টাকা, পালংশাক ৬০ এবং মুলা বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। এছাড়া গ্রীষ্মকালীন সবজির মধ্যে লাউ ৩০ টাকা, শসা ৩০-৫০, চিচিঙ্গা ৫০, বরবটি ৬০ টাকা, পটল ৪০, পেঁপে ২০ টাকা, চাল কুমড়া ৩০, ঢেঁড়স ৪০, ওলকচু ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁকরোল ৫০ টাকা, ঝিঙে ৫০ টাকা, কচু ৫০ টাকা, ধুন্দল ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা এবং কচুর লতি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

মেহেরপুর বড়বাজার তহবাজার, কেদারগন্জ, বারাদী, আমঝুপি, বামুন্দী, বাওট, কাজীপুর, ভাটপাড়া, সাহারবাটী, তেঁতুলবাড়ীয়া, বাগোয়ান, দারিয়াপুর, মহাজনপুর, সোনাপুর, পিরোজপুর, মাইলমারী, করমদীসহ বিভিন্ন ছোট-বড় হাটবাজারেও সকল ধরনের সবজির মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।

সবজি বিক্রেতা মুছাব আলী বলেন, বাজারে আসলে যেসব সবজি আসছে, সেগুলো মেহেরপুর আড়ত থেকে আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। যার ফলে খুচরায়ও দাম বেশি। এছাড়া শীতকালীন সবজি দাম বাড়ার কারণ হচ্ছে, সরবরাহ খুব বাড়েনি।

এদিকে সবজি ছাড়াও মুরগি এবং ডিমের দামও চাঙ্গা এক প্রকার বলতে গেলে শীত কালীন সবজি ও ডিম, মুরগী এবং সকল ধরনের মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। গত কয়েকদিনের ব্যবধানে ব্রয়লার মুরগি দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশি মুরগির দামও বেড়েছে। তবে স্থিতিশীল রয়েছে ডিমের। গত সপ্তাহের মতোই একই দামে বিক্রি হচ্ছে ডিম।

কয়েকজন মুরগি বিক্রেতা জানান, মুরগির সরবরাহ কম। তাই দামেও বেশি। খামারীরা বলছেন, তাদের উৎপাদন খরচ বেড়ে গেছে। সে কারণে আমাদের বেশি দামে মুরগি সরবরাহ দিচ্ছেন। একই কারণে ডিমেরও দামও বাড়তি।

মজির উদ্দীন নামের একজন ক্রেতা জানান, বাজারে এমন কোনো পণ্য নেই যে, দাম বাড়েনি। এতে আমাদের মতো গরীব ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের রীতিমতো নাভিশ্বাস উঠেছে। বাজার মনিটরিং না থাকার ফলে দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের এমন উর্ধ্বগতি থেকে কেউই রেহাই পাচ্ছে না বলেও তিনি জানান।

Tag
আরও খবর