শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত  কোর কমিটির সভা অনুষ্ঠিত


রবিবার (১৬ অক্টোবর, ২০২২) বিকাল ৩টায় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় লালন একাডেমির সভাকক্ষে বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর তিরোধান দিবস ২০২২ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিগত সভার মিনিটস পাঠ করে শোনানো হয় এবং এ ব্যাপারে আলোচনা পূর্বক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।


পুলিশ সুপার কুষ্টিয়া তার বক্তব্যে বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর তিরোধান দিবস উপলক্ষে জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ অফিসার - ফোর্স মোতায়েন থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে সাধুদের আগমন, থাকা এবং প্রত্যাগমণ সুন্দর করার জন্য সচেষ্ট থাকবে। এইজন্য জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে তিন পালায় ডিউটিতে নিজ থেকে দায়িত্ব পালন করা হবে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে আর্চওয়ে গেট ডিউটি, চেকপোস্ট ডিউটি, পিকেট ডিউটি, মোবাইল তল্লাশি, ফুট পেট্রোল ডিউটি, স্পিড বোট ডিউটি, পুলিশ কন্ট্রোল রুম ডিউটি, মেলা ও মাজার প্রাঙ্গণের ৭০ টি সিসিটিভি মনিটরিং ডিউটি, লস্ট এন্ড ফাউন্ড সেন্টার ডিউটি এবং কুষ্টিয়ার পুরো শহরাঞ্চল ও লালন একাডেমি'র আশপাশের এলাকায়  ট্রাফিক ডিউটি সহ অন্যান্য ডিউটি'র মধ্যমে আগত মানুষের চলাচল নিরাপদ ও সহজ করা হবে। মূলত কুষ্টিয়া জেলার ইউনিফর্ম ধারী পুলিশ, সাদা পোশাকের পুলিশ, ডিবি পুলিশ, ট্রাফিক পুলিশ এই জন্য দিনরাত পরিশ্রম করে সাধু ও লক্ষ লক্ষ সাধারণ লোকের আসা, থাকা, খাওয়া এবং যাওয়া নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাবে।


এ বছর বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর তিরোধান দিবস ২০২২ ১লা কার্তিক থেকে ৩ কার্তিক অর্থাৎ ১৭ ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। এই তিরোধান দিবস উপলক্ষে দেশ ও প্রবাস থেকে লক্ষ লক্ষ সাধু বাউল লালন ও সাধারণ লোকের সমাগম হয়ে হতে যাচ্ছে। মূলত বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর প্রতি শ্রদ্ধা, ভালবাসা এবং লালন সংগীতের প্রতি অনুরাগ এবং আধ্যাত্মিক চেতনা, নিজেদের মধ্যে আধ্যাত্মিক ভাবের বিনিময় এবং সাধুদের সহিত একত্রে নির্মল সময় কাটানোর জন্য প্রতি বছর ভক্তগন তিরোধান দিবসের জন্য অধীর অপেক্ষা করে থাকে।


বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর তিরোধান দিবস ২০২২ উপলক্ষে কোর কমিটির মিটিং শেষে জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম নিচে অপেক্ষমান সাংবাদিকদের প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করেন এবং পরবর্তীতে লালন একাডেমি, মাজার ও তার আশপাশের এলাকায় সরেজমিনে পরিদর্শন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। 


এ সময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কুষ্টিয়া, এনএসআই এর যুগ্ম-পরিচালক, বিজিবি কুষ্টিয়ার অতিরিক্ত পরিচালক, কুষ্টিয়া র‍্যাবের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল,  জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বৃন্দ এবং লালন মেলা উপলক্ষে কোর কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Tag
আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৫ ঘন্টা ২১ মিনিট আগে