শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

মারুফের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলায় হয়রানির প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক পৌর ছাত্রদল নেতা মারুফ আহমদ এর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে  মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মারুফের মা সহ পরিবারের  ভুক্তভোগী সদস্যরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় বড়লেখা উপজেলা প্রেসক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মারুফের মা। 

লিখিত বক্তব্যে ভুক্তভোগী মারুফের মা বলেন,সিলেট সাইবার ট্রাইবুনালে  সাইবার নিরাপত্তা আইনে বিগত ২০২৩ সালের (০৪ অক্টোবর) সিলেট জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনালে (মামলা নং ১৯৫/২৩) মিথ্যা মামলা দিয়ে আমার ছেলে ও পরিবারকে হয়রানি করা হচ্ছে।এই মামলায় আমার ছেলেকে ০৮নং আসামী করা হয়েছে । মামলার মধ্যে যে মিথ্যা তথ্যগুলো দেয়া আছে তা হলো আমার ছেলে রাষ্ট্রদ্রোহী বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত।সে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিভিন্ন  রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিদের ছবি বিকৃত করে সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে।আমার ছেলেকে মিথ্যা অপপ্রচারকারী, দেশের মধ্যে হানাহানি সৃষ্টি ইন্ধনকারী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কুৎসা রটনাকারী সহ আরোও বিভিন্ন ধরনের  মিথ্যা, বানোয়াট ও পরিকল্পিত ভাবে তথ্য সাজিয়ে সাইবার মামলা দেয়া হয়েছে। 

মারুফের মা আরোও বলেন,আমার ছেলে ২০১৭ সালের ২বছর মেয়াদি বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর ছাত্রদল বড়লেখা উপজেলা পৌর আহবায়ক কমিটির একজন নেতা ছিলো।বর্তমানে সে প্রবাসে থাকার কারনে মাঠ পর্যায়ে রাজনৈতিক কোনো কার্যক্রমের সাথে জড়িত নয়।কিন্তু এখনো সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছে।আমার ছেলেকে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানি করার জন্য মিথ্যা ও বানোয়াট মামলা দেয়া হয়েছে।এই মামলার পর থেকে আমি এবং আমার পরিবারের সদস্যরা পুলিশের দ্বারা বিভিন্ন ধরনের হয়রানির স্বীকার হতে হচ্ছে।পাশাপাশি ছাত্রলীগের নেতারাও আমার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করছে এবং আমার ছোট ছেলেকে  ছাত্রলীগে যোগ না দিলে পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকি  দিয়েছে।  ছাত্রলীগের নেতাদের অমানবিক কর্মকান্ডের কারনে আমার পরিবারের সদস্যরা বাড়ির বাহিরে অবস্থান করতে হয়। ইতিমধ্যে আমার বাড়িতে পুলিশ এসে চার বার তল্লাশি চালিয়েছে।এমতাবস্থায় আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমি থানায় গিয়ে পুলিশের কাছে নিরাপত্তাহীনতার  কথা জানালে তা পুলিশ আমলে নিচ্ছে না।আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বড়লেখা উপজেলা প্রেসক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে আমার ছেলের মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি।

আরও খবর