অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ইবিতে বইয়ের পাখি ‘বই-বিহঙ্গ’ যাত্রা শুরু


বাংলা ভাষার চর্চাকে অক্ষুণ্ণ রাখতে এবং সাহিত্যের আভিজাত্য ও সৌন্দর্যকে ছড়িয়ে দিতে যাত্রা শুরু করল ‘বই-বিহঙ্গের` ষষ্ঠ শাখা ‘বই-বিহঙ্গ` ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। পাখি যেমন মুক্ত আকাশে ডানা মেলে ঘুরে বেড়ায়, বই-বিহঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ঠিক তেমনি মুক্তভাবে সব বইপ্রেমী মানুষের কাছে পৌঁছতে চায়। এমনকি চায় সব মানুষের মধ্যে বইয়ের প্রতি ভালোবাসার জায়গা তৈরি করতে। পাঠকের মস্তিষ্কের উর্বরতা নিশ্চিত করতে পাঠকের দরজায় গিয়ে হাজির হতে চায় শুদ্ধ সাহিত্যের বই নিয়ে।


এমন প্রেক্ষাপটে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্মৃতিসৌধ মাঠ সংলগ্নে একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর হাত ধরে যাত্রা শুরু করল ‘বই-বিহঙ্গ’ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার। বিনা মূল্যে বইপ্রেমীরা তাদের পছন্দের বই পড়তে পারবে বই-বিহঙ্গ থেকে।


‘বই-বিহঙ্গ’ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা পাঠকের হাতে নিজেরাই পৌঁছে দেবেন বই। পড়া শেষে তারা আবার নিজেরাই গিয়ে বই সংগ্রহ করে নিয়ে আসবেন।


উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিমুজ্জামান টুটুল (সাবেক প্রধান প্রকৌশলী)।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজমুল যায়েম (সাধারণ সম্পাদক, ইবিসাস) আরও উপস্থিত ছিলেন বই বিহঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার শাখা প্রতিনিধি মামুন হোসেন, মো: সাব্বির খান ও তমা প্রমূখ।


শুরুতেই উদ্বোধনীর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮৬ জন বই প্রেমী সদস্যদের মাঝে বই বিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বই-বিহঙ্গ। পাশাপাশি  বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফরিদপুর জেলা, পাবনা জেলাসহ কয়েকটি ক্যাম্পাস এবং জেলায় কার্যক্রম শুরু করেছে ‘বই-বিহঙ্গ’। ক্রমান্বয়ে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা এবং একসময় উপজেলাগুলোকেও এই সেবার আওতায় আনা হবে। নিজ নিজ ক্যাম্পাস কিংবা জেলায় কোন কোন বই সংগ্রহে আছে তা ডাটাবেইসের মাধ্যমে অনায়াসে জানতে পারবে পাঠক।


বই-বিহঙ্গ পরিচালনা পর্ষদ মনে করে, বইয়ের প্রতিটি পাতার প্রতিটি শব্দের আলাদা সৌন্দর্য রয়েছে। সেই সৌন্দর্য এই প্রজন্মের মাঝে বিকশিত হলে আগামী প্রজন্মও একটি নিরাপদ পৃথিবী পেতে পারে। এমনকি বই-বিহঙ্গ হবে প্রজন্মের সাথে প্রজন্মের মেলবন্ধনস্বরূপ সেতুর মতো। সেই সেতুটা দাঁড়িয়ে থাকবে বাংলা ভাষার সঠিক ব্যবহার এবং সুন্দর ও সুশীল সাহিত্যের আভিজাত্যের ওপর।


পরিচালনা পর্ষদ আরো জানায়, বই-বিহঙ্গ প্রাথমিক পর্যায়ের শিশু, অভিভাবক, এমনকি বয়োজ্যেষ্ঠ নাগরিকদের নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনা করবে। এমনকি দেশের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মসহ সকলের কাছে পৌঁছে দিতে আলাদাভাবে পরিকল্পনা সাজাবে।


বই-বিহঙ্গ সদস্যরা বিশ্বাস করে, আজকে আনুষ্ঠানিকভাবে যে যাত্রার শুরু হলো, তা ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম। বইয়ের সেবা চলমান রাখতে বই-বিহঙ্গ বদ্ধপরিকর বলেও জানিয়েছে তারা।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ২ মিনিট আগে