লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

মোনালিসার মুখে স্যুপ ছুড়ল বিক্ষোভকারীরা!

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-01-2024 03:56:04 am

ফ্রান্সের প্যারিসের ল্যুভর মিউজিয়ামে থাকা লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসায় রবিবার স্যুপ ছুড়েছেন দুই বিক্ষোভকারী। তবে বুলেটপ্রুফ কাচের মধ্যে সংরক্ষিত থাকায় চিত্রকর্মটি নষ্ট হওয়ার আশঙ্কা নেই।


ষোড়শ শতাব্দীতে চিত্রকর্মটি এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। বিক্ষোভকারীরা স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


চিত্রকর্মটির সামনে দাঁড়িয়ে ওই বিক্ষোভকারীরা বলেন, 'কোনটি বেশি গুরুত্বপূর্ণ? শিল্প নাকি স্বাস্থ্যকর খাদ্যের অধিকার? আপনাদের (ফ্রান্সের) কৃষিব্যবস্থা রুগ্‌ণ।'


জ্বালানির দাম কমানোসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে ফ্রান্সের রাজধানী প্যারিসে কৃষকরা বিক্ষোভ করছেন।


১৯৫০-এর দশকের শুরু থেকে মোনালিসা সেফটি গ্লাস দিয়ে সুরক্ষিত রয়েছে। সেসময় একজন দর্শনার্থী অ্যাসিড ছুড়ে এর কাঁচ নষ্ট করে ফেলেন।


২০২২ সালে এক বিক্ষোভকারী চিত্রকর্মটিতে কেক ছুড়ে মেরেছিলেন এবং মানুষকে 'পৃথিবীর কথা ভাবার' আহ্বান জানিয়েছিলেন।

আরও খবর