তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কুবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধন ঘোষণা করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) বিকাল ৩ টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের সঞ্চালনায় প্রতিযোগিতাটির উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। 

উদ্বোধনী ম্যাচে ছাত্রীদের খেলায় মাঠে নামেন নৃবিজ্ঞান বিভাগ ও ফার্মাসি বিভাগ। এছাড়া ছাত্রদের খেলায় মাঠে নামেন নৃবিজ্ঞান বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।


এর আগে উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ক্রিটিকাল থিংকিং, অথেন্টিক লার্নিংয়ের মাধ্যমে গুনগত শিক্ষা অর্জন করবে। এর পাশাপাশি তারা খেলাধুলাতেও সেরাদের সেরা হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সব দিয়ে একটি লিডিং বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। আর এই পর্যায়ে নিতে পারবে একমাত্র শিক্ষার্থীরা।'


উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, 'বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পড়ালেখা নয়। আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশের কথা চিন্তা করে নানা ধরনের খেলা আয়োজন করে যাচ্ছি। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে।'


বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, 'আমরা ধারাবাহিকভাবে ছাত্র-ছাত্রী উভয়ের জন্য বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করে যাচ্ছি। সকলের সহযোগিতার কারনে আমরা বিগত সময়ে সুষ্ঠুভাবে প্রতিযোগিতাগুলো আয়োজন করতে পেরেছি। সামনের দিনেও সকলের সহযোগিতা থাকবে বলে বিশ্বাস করি।'


এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ জিয়া উদ্দিন, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান, সহকারী প্রক্টর মো. জাহিদ হাসান, আবু ওবায়দা রাহিদ সহ আরো অনেকে।

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে