শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ঝিনাইদহে তিন শিক্ষার্থী নিহত: আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-10-2022 02:24:58 pm

সংগৃহীত ছবি


◾ আর এস মাহমুদ হাসান 


ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত সকলের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট'স ফেডারেশন (বিভিএসএফ)। রবিবার(১৬ অক্টোবর) দুপুর ১২.৩০ এ রাজধানীর খামারবাড়িতে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন এর সাধারণ সম্পাদক রতন রহমানের সঞ্চালনায় ও সভাপতি ইমতিয়াজ আবিরের সভাপতিত্বে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত চার শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন, মানববন্ধনের এক পর্যায়ে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন এর মহাসচিব ও বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা উপস্থিত হন এবং সংহতি প্রকাশ করেন।


এছাড়া উক্ত মানববন্ধনে বিভিএ খুলনা শাখার যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপ্পু, নাসিম, ইফতেখারুল, রাফি, শুভ, নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।



উক্ত মানববন্ধনে উপস্থিত সকলে ঝিনাইদহে সংগঠিত হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীর সুষ্ঠু বিচারের দাবি করেন।


বিভিএসএফ সভাপতি ইমতিয়াজ আবির বলেন, এর আগে দুই ধাপে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুজ্জামান মুরাদ, তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ্বাসকে হত্যার চেষ্টা করেছিল হত্যাকারীরা। তিনি বলেন, তারা যখন মোটরসাইকেলে ঝিনাইদহ থেকে ফিরছিলেন তখন তাদের গতিরোধ করে তাদের ছুরি, চাপাতি, রামদা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। পরবর্তীতে হত্যাকারীরা এটিকে সড়ক দুর্ঘটনা বলে প্রচার করে। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে; তাদের শরীরে কোপের দাগ ছিল। আমরা চাই প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে দ্রুত তদন্তকমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িতদের কলেজ থেকে বহিস্কার করবে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে পদক্ষেপ নেবে।



ছবি: মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ


এসময় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক ও বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা বলেন, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের অবিভাবক প্রাণিসম্পদ অধিদপ্তর। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের দায় অবিভাবক হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তর এড়াতে পারেনা। পিবিআইয়ের ওপর আমাদের আস্থা আছে। তারা দেশের বড় বড় ঘটনার পেছনের ঘটনা যেভাবে উদঘাটিত করে; আমরা আশাবাদী ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ঘটনার পেছনের ঘটনা তারা সঠিকভাবে উদঘাটন করতে সক্ষম হবেন। এছাড়া হত্যাকারীদের বিচারের মুখোমুখি দাঁড় করতে সক্ষম হবে।


বিভিএসএফ সাধারণ সম্পাদক রতন রহমান বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। 


প্রসঙ্গত, গত ৭ অক্টোবর রাতে ঝিনাইদহ সদর থেকে মোটরসাইকেলে কলেজের দিকে যাচ্ছিলেন ভিপি সাইদুজ্জামান মুরাদ, তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ্বাস। তারা ১৮ মাইল নামক এলাকায় পৌঁছালে তাদের উপর হামলা হলে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালাতে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


আরও খবর