শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

সিরাজদিখানে "ঝিকুট শিক্ষাবৃত্তি পুরস্কার বিতরণ-২০২৩" অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হয়েছে ঝিকুট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত " ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি -২০২৩" এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান । আজ ২৭ জানুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় ইউএনও পার্ক সিরাজদিখানে বর্ণাঢ্য এ অনুষ্ঠান শুরু হয় ।


জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।



ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা আবজল হোসেন।


ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, গণপরিষদ সদস্য পরিবারের সাধারণ সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা আজমা চৌধুরী, ঢাকা ও মুন্সিগঞ্জ জজকোর্টের আইনজীবী এবং ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক এডভোকেট শহিদুল ইসলাম, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ কলেজের প্রভাষক ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোহাম্মদ বাহাউদ্দিন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রভাষক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ইজাজ খান, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোক্তার হোসেন, নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা প্রমুখ।



অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশে সচিবালয়ের নিরাপদ খাদ্য পরিদর্শক ও ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদের।


ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল জানান, এ বছর ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পেয়েছে ৫৫ জন। পুরস্কার হিসেবে ক্যাটাগরি অনুসারে ৫ হাজার, ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকার প্রাইজবন্ড দিচ্ছি। সাথে রয়েছে সম্মাননাপত্র, ডায়েরি, সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী।

আরও খবর