শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

চান্দিনার মহারং সাব-রেজিস্ট্রি জামে মসজিদে খতিবের বিদায় সংবর্ধনা

কুমিল্লার চান্দিনায় মহারং সাব রেজিস্ট্রি জামে মসজিদের খতিব মাওলানা মো. আরিফুর রহমানের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়। দীর্ঘ ১০ বছর যাবত মসজিদটিতে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা আরিফুর রহমান। সম্প্রতি নিউজিল্যান্ডে চাকুরীর উদ্দেশ্যে পাড়ি জমানোর কথা রয়েছে তার। এজন্য মসজিদ কমিটি ও মুসল্লীরা মাওলানা আরিফুর রহমান কে বিদায় সংবর্ধনা প্রদান করেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) জুমা'র নামাজ শেষে মসজিদে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী। বিশেষ অতিথির বক্তৃতা করেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার, চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার আহমেদ নাদিম।

এসময় মসজিদ কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মসজিদ কমিটির সহ-সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খাদেম দুলাল হোসেন, কোষাধ্যক্ষ মো. সেলিম হোসেন, হাফেজ আলী আকবর ভূইয়া, সদস্য আবদুল কুদ্দুস জনি, মো. সালাউদ্দিন, মাওলানা মো. ইমরান হোসাইন, মো. জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী খতিবকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন মসজিদ কমিটি।

আরও খবর