মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গাংনী ভােট কেন্দ্র এলাকা সজ্জিত।

 রাত পােহালেই মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষে ভোট কেন্দ্র এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা উপজেলার ১টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা যায়, গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে ভোট কেন্দ্রগুলোর আশেপাশে। 

নির্বাচন অফিস সূত্রে জানায়, কেন্দ্র পর্যবেক্ষণ ও সুষ্ঠ ভোটের স্বার্থে মেহেরপুরের ন্যায় গাংনী ভােট কেন্দ্র এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ কেন্দ্রে ২টি বুথের মাধ্যমে ভােট গ্রহণ অনুষ্ঠিত হবে।  একটি পুরুষ বুথ। অন্যটি নারী বুথ।

নির্বাচন অফিস সূত্র আরো জানায়,ভোট প্রদানের জন্য বুথে একাধিক ব্যক্তি এক সাথে প্রবেশ করা যাবে না। বুথে যদি কোন কারণে একাধিক ব্যক্তির উপস্থিতি হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করবে ইসি। এছাড়াও ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধাপ্রদান, এজেন্টদের বাধাপ্রদান এবং জোরপূর্বক নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা যাবে না। ভোট কেন্দ্র ও কক্ষের মধ্যে যদি এমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তবে তা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করবে ইসি।

নির্বাচন নিয়ে ইসি হটলাইনে উল্লেখ করে এক কর্মকর্তা বলেন, কোনভাবেই এ ভোটকে প্রভাবিত করা যাবে না। সিসি টিভি ক্যামেরার পাশাপাশি ভোট কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণের জন্য ইসি মনোনীত একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বশরীরে উপস্থিত থাকবেন। অবাধ, সুষ্ঠূ ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে ইসির পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা থাকছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়া আসা করতে পারেন সেলক্ষ্যে প্রয়োজনীয় পুলিশ, আনছার ও র‍্যাব মোতায়েন থাকবে। কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনার জন্ম হলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও জানানো হয়েছে।

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা অ্যাড. আব্দুস সালাম ও জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। 

জেলার গাংনী উপজেলায় ৪ জন  প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এরা হলেন-পরিষদের সদ্য সাবেক সদস্য মজিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান মােখলেছ।

এছাড়াও এ ওয়ার্ডের নারী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন যু্ব মহিলা লীগ নেত্রী শাহানা ইসলাম শান্তনা।

Tag
আরও খবর







deshchitro-6ad398d40a593-171026094836.webp
চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

১ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে