জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

গ্রেফতারকৃত দুই যুবক।

বগুড়ার আদমদীঘিতে নেশার ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে আদমদীঘি উপজেলা হাসপাতাল গেটের পাশে ওয়ালটন প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার নলডুবী গ্রামের আয়নাল হকের ছেলে তানজিল মুত্তাকিন মিশু (২৩) ও আদমদীঘি উপজেলার কড়ই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ইয়াসাদিক ইসলাম সজীব (২২)। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আদমদীঘি উপজেলা হাসপাতাল গেটের পাশে ওয়ালটন প্লাজার সামনে নওগাঁ-বগুড়া মহাসড়কের পাশে উল্লেখিত দুই যুবক মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রর উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিক্তিত আদমদীঘি থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করেন। আজ শনিবার (২৭ জানুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর