সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

নিখোঁজে ৪ দিন পর অটোচালকের মরদেহ মিলল বাগানে

নিখোঁজে ৪ দিন পর অটোচালকের মরদেহ মিলল বাগানে



নিখোঁজে ৪ দিন পর অটোচালকের মরদেহ মিলল বাগানে


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের চার দিন পর এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের স্বজনেরা এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।


নিহত মামুনুর রশীদ ওরফে মামুন (১৮) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বাকীপুর গ্রামের দেওয়ান বাড়ির কবির হোসেনের ছেলে।


শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মাদধসিংহ গ্রামের একটি বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন পেশায় একজন ব্যাটারী চালিত অটোরিকশা ছিলেন। গত সোমবার থেকে সে নিখোঁজ ছিল।  পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অটোচালকের স্বজনেরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সকালের দিকে এক নারী মাধবপুর গ্রামের টিপু সুলতানের ঘরের পিছনে সুপারি বাগানের মধ্যে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের শরীরে সামান্য আঘাতের চিহৃ রয়েছে। এ আঘাত মৃত্যুর কারণ হতে পারেনা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।


ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, মামুনের স্বজনেরা আগেই থানায় ছেলে নিখোঁজের ডায়েরি করেছিলেন। সেটি এখন মামলা হিসেবে রেকর্ড হবে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

আরও খবর