রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মাদকমুক্ত ছাত্র সমাজ গড়তে ইয়ুথ ভোলা ০৩ এর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

ভোলার তজুমদ্দিনে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩ এর আয়োজনে ও ইসরাক চৌধুরী নাওয়াল এর পৃষ্ঠপোষকতায় "নূরুন্নবী চোধুরী শাওন স্মার্ট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট (লং ক্রিজ)" শুরু হয়েছে। 

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কুঞ্জেরহাট বন্ধু মহল একাদশকে পরাজিত করে জয় পেয়েছে তজুমদ্দিন মোল্লা পুকুর একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইয়ুথ ভোলা ০৩ এর চেয়ারম্যান ইসরাক চৌধুরী নাওয়াল। তিনি বলেন,  চারদিকে যেভাবে অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে এই সমস্যা থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।  মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। ইয়ুথ ভোলা ০৩ সবসময় সকল ভাল কাজে তরুণদের সাথে থাকবে।

এর আগে বিকেল ৪টায় প্রধান অতিথির পক্ষে নূরুন্নবী চৌধুরী শাওন স্মার্ট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন তজুমদ্দিন শিল্পকলা একাডেমি ও রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ুথ ভোলা ০৩ এর অন্যতম সদস্য মোঃ রায়হান,  মোঃ রাসেল,  মোঃ তুহিন ও মোঃ নয়ন।

Tag
আরও খবর