টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক

বেইস রাঙ্গুনিয়া গণবিদ্যালয়ে বেসিক ট্রেড কোর্স পরীক্ষা


বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষাতামান বেসিক শিক্ষাকার্যক্রম ৩ ও ৬ মাস মেয়াদি তাত্ত্বিক পরীক্ষা বেইস রাঙ্গুনিয়া গণবিদ্যালয়সহ দুটি কেন্দ্রে শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৬৬ জন শিক্ষার্থী বিভিন্ন ট্রেডে অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ সম্পাদক জগলুল হুদা, সংবাদকর্মী ইসমাইল হোসেন। পরীক্ষায় কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন গণবিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আলম।


তিনি জানান, চাষি গণ বিদ্যালয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে রাঙ্গুনিয়ার একমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের নানা কারিগরি ট্রেডে ৩ মাস ও ৬ মাস মেয়াদে সাধারণ, কর্মজীবি, চাকুরীজীবীসহ নানা বয়সের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পরবর্তী দুটি কেন্দ্র পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষাবোর্ড প্রণীত সনদ প্রদান করা হয়। যা শিক্ষার্থীরা অর্জন করে নিজেদের কর্মজীবনে সফলতা বয়ে আনতে পারেন। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

Tag
আরও খবর