রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফসলি জমির মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তির কারাদান্ড

ফসলি জমির মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তির কারাদান্ড



ফসলি জমির মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তির কারাদান্ড  


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় ফসলি জমির মাটি বিক্রি দায়ে দুই ব্যক্তিকে কারাদান্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


দন্ডপ্রাপ্তরা হলেন, অশ্বদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে মো.মুজিবুল হক (৪৫) ও একই এলাকার  মৃত আবদুরব চৌধুরীর ছেলে সাহাব উদ্দিন (৩৫)।


বুধবার (২৪ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালাচাঁদপুর গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে তা বিক্রির সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়েজীদ বিন আখন্দ। এ সময় দীর্ঘদিন থেকে ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধ স্বীকার করায় ফসলি জমির দুই মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানার একদল পুলিশ।


সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়েজীদ বিন আখন্দ বলেন, কৃষি  জমি থেকে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মাটি কেটে অভিযুক্ত উত্তোলনকারী ও একইসাথে বিক্রয়কারী মো.মুজিবুল হক ও শাহাব উদ্দিন (উভয়ই উক্ত ভূমির খরিদসূত্রে সমান অংশের মালিক)। অভিযোগের সত্যতার স্বীকার করায় তাদের তাৎক্ষণিকভাবে দুটি পৃথক মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে তাদের নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে প্রাপ্ত মাটি বিধি মোতাবেক নিলামের উদ্দেশ্যে জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

আরও খবর