অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-01-2024 09:20:19 am

© সংগৃহীত ছবি

তামিলনাড়ুর ধর্মপুরী জেলায় চারটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। ঘটনায় নিহতরা হলেন মঞ্জু (৫৬), বিমল (২৮), আনুশকা (২৩) এবং জেনিফার (২৯) ৷


২৫ জানুয়ারি, বৃহস্পতিবার জেলার থপপুর ঘাট রোডে এই দুর্ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবার প্রতি ২ লক্ষ রুপি ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।


এই মর্মান্তিক দুর্ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, একটি দ্রুতগামী ট্রাক অন্য ট্রাকে এসে ধাক্কা মারে ৷ যার ফলে দুটি ট্রাকের মধ্যে একটি গাড়ি আটকে পড়ে পিষে যায় ৷ সেই সময় অন্যদিক থেকে একটি গাড়ি আসছিল ৷ সেটিও নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে যায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করেছে।


ফায়ার ব্রিগেড এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলি সাহায্যের জন্য ঘটনাস্থলে ছুটে যাওয়ার সাথে সাথে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।


ধর্মপুরীর সাংসদ এবং ডিএমকে নেতা এই জাতীয় দুর্ঘটনা রোধে এলিভেটেড জাতীয় মহাসড়কের কাজ সম্পূর্ণ করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছেন।

আরও খবর
6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

২ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

৬ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে