যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

রাজধানীতে ফের সুড়ঙ্গ পথের সন্ধান!

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-01-2024 09:18:36 am

রাজধানীর মহাখালীতে নির্মিত প্রথম ফ্লাইওভারে আশ্চর্য একটি গোপন সুড়ঙ্গ পথের সন্ধান পাওয়া গেছে । যেখানে প্রবেশ করতে পারে ৭-৮ জন। যেকোন সময় এখান থেকে অনায়াসেই ঘটানো সম্ভব ছিনতাইসহ নানা অপরাধ। তবে এই সুড়ঙ্গ পথে চলে নানা অসামাজিক কার্যকলাপও।


ফ্লাইওভারের বাঁকের কাছেই সুড়ঙ্গটির অবস্থান। যেখানে পৌঁছালে কমাতে হয় গতি। তাই আগে থেকেই সুড়ঙ্গটিতে ওৎ পেতে থাকা ব্যক্তিরা গতি রোধ করে ঘটাতে পারে ছিনতাই কিংবা ডাকাতির মতো অপরাধ। এ পথ ব্যবহারকারীরা বলছেন, রাতের বেলায় অনেকটাই অনিরাপদ হয়ে যায় এই ফ্লাইওভার।


কয়েকজন পথচারীর সঙ্গে কথা হলে তারা জানায়, হঠাৎ করেই অনেকে সুড়ঙ্গ থেকে বের হয়ে আসে। অনেকেই পাগলের মতো ফ্লাইওভারে ঘুরাফেরা করে। আসলে তারা পাগল নয়, ছিনতাইকারী। গাড়ি ও টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।


ফ্লাইওভার কেন্দ্রিক নানা অপরাধের কথা স্বীকার করে পুলিশ বলছে, এমন সুড়ঙ্গ খোঁজা হচ্ছে ফ্লাইওভারগুলোতে, নেয়া হবে ব্যবস্থা।


ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. ফারুক হোসেন বলেন, ফ্লাইওভারের নিচে বসা যায় বা যেসব সুড়ঙ্গ পথ রয়েছে সেগুলো খুঁজে বের করে প্রতিবেদন দিতে ট্রাফিক পুলিশকে জানানো হয়েছে।


ফ্লাইওভারের ওপর ছিনতাইসহ সকল অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে নগরবাসী।


এর আগে গেল বছর মগবাজারফ্লাইওভারেও এমন একটি সুড়ঙ্গের সন্ধান মিলেছিল।

আরও খবর