ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

রাজবাড়ীতে ৬শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজবাড়ীতে ৬শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রাজবাড়ীতে ৬শতাধিক শীতার্তদের 
 মাঝে শীতবস্ত্র বিতরণ



রাজবাড়ী জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ৬ শতাধিক দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে রাজবাড়ী শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন, রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ। 

জেলা পুনাকের সভানেত্রী হালিমা আকতার শিরিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সিরাজুম মুনিরা প্রত্যাশা,  পুনাকের সদস্য অনামিকা কুন্ডু দিপা, তামান্না আফরিন, প্রিয়াংকা ভৌমিক, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখারুল আলম প্রধান, ডিআইও ওয়ান বিপ্লব কুমার প্রমুখ।

পুনাক সভানেত্রী হালিমা আখতার শিরীন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোটাই ছিলো আমাদের মূল উদ্দেশ্য। আজকে ৬শত শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে । এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। মানুষের পাশে দাঁড়ানো আত্ত্বতৃপ্তির একটি অনুভূতি। সকল মানুষের পাশে দাঁড়ানো হয়তো আমাদের সামর্থ্য হয় নেই। এ শীতে মানুষের পাশে দাড়ানোর একটা চেষ্টা করেছি, যাতে মানুষের সাথে আত্মার একটা সম্পর্ক তৈরি হয় ।
প্রধান অতিথি পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) উদ্যোগে রাজবাড়ীর দুস্থ শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ  করা হয়েছে । আজকে ৬শত কম্বল বিতরণ করা হয়েছে। এটি হচ্ছে আত্বিকভাবে মানুষের কাছে থাকার একটা প্রয়াস মাত্র। আমরা চাই মানুষের পাশে থাকতে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। 
আরও খবর