চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। ‎কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি

বঙ্গবন্ধুর সমাধিতে কুমিল্লা- ৪ আসনের নবনির্বাচিত এমপি আজাদের শ্রদ্ধা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। 


মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন তিনি।


এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য। 


পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন আবুল কালাম আজাদ। এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন।


এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আবদুল আউয়াল, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুল আলিম, কলিপদ মজুমদার, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, আবদুল জলিল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মোস্তাফিজুর রহমান সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোসলেম উদ্দিন মানিক, শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাজী আবুল কালাম, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল আলম, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূইয়া, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহাজান সরকার, ধামতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম, ভানী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলী আশরাফ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রুবেল, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আলিম, উপজেলা মৎসজীবী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিটু, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক কাউছার হায়দার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুজ্জামান রনি, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক, সবুজ, রাকিব, ইমু, আসিফ, সআলামিন, ফয়েজ আহমেদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবদুল কাইয়ুম, গুনাইঘর দক্ষিন আওয়ামীলীগ নেতা মো.সাইফুল ব্যাপারী,সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী,সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও খবর


6a10892e16591-220526104950.webp
শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

১ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে