মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় জরিমানা

লক্ষ্মীপুরে প্রবাহমান খালপাড় ও ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে মো. সিরাজ নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন এ অর্থদণ্ড দেন। এসময় মাটি কাটায় ব্যবহৃত ভেক্যুর চালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। 


সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন বলেন, সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মুদ্দা মার্কেটের অদূরে সরকারি খালপাড় থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযানে গিয়ে খালপাড় ও ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রির সত্যতা পাওয়া যায়। এসময় সিরাজ নামে একজনকে আটক ও ভেক্যু মেশিন জব্দ করা হয়। আইন অনুযায়ী সিরাজের জরিমানা আদায় ও লিখিত মুচলেকা আদায় করা হয়েছে। আইন লঙ্ঘন হয় এমন কাজে ভেক্যু ব্যবহার করা যাবে না মর্মে চালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। 


মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সরকারি খালপাড় থেকে খনন যন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে। একই সঙ্গে ফসলি জমি থেকে শ্রমিকরা মাটি কেটে ট্রাক্টর ও পিকআপে তুলছেন। মঙ্গলবার সকাল থেকেই মাটিকাটার কর্মযজ্ঞ চলছিল। প্রায় ২ একর জমির মাটি কাটা হয়েছে। এতে ট্রাক্টর ও পিকআপ চলাচলে স্থানীয় একটি কাঁচা সড়ক ও মানুষের বাড়ির বেড়াও নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। 


অভিযানের আগে মো. সিরাজ বলেন, জমিগুলো আমার। গাছপালা লাগানোর জন্যই মাটি কেটে সংস্কার করছি। রাস্তা সমস্যা পরে ঠিক করে দেওয়া হবে। যাদের বাড়ির বেড়া নষ্ট হয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে।

আরও খবর